Shikkha — স্কুল ম্যানেজমেন্ট অ্যাপ
Shikkha একটি আধুনিক ডিজিটাল স্কুল ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। ভর্তি, হাজিরা, ফি, পরীক্ষার ফলাফল, হিসাব-নিকাশ ও অভিভাবক যোগাযোগসহ বিদ্যালয়ের দৈনন্দিন কাজ এক জায়গায় করা যায়। ইংরেজি ও বাংলা — দুই ভাষাতেই চলে।
প্রধান বৈশিষ্ট্য
- শিক্ষার্থী ও ভর্তি: শিক্ষার্থী তালিকা, ভর্তি, ইমপোর্টার, আইডি কার্ড, সনদ ও ডকুমেন্ট এবং শিক্ষাবর্ষ শেষে পরের ক্লাসে উত্তরণ।
- হাজিরা: দৈনিক হাজিরা, QR স্ক্যান, অনুপস্থিতির বার্তা, ছুটির আবেদন ও গেট রেজিস্টার।
- ফি ও হিসাব: মাসিক ফি, বকেয়া, দেরি জরিমানা, বৃত্তি/ছাড়, আয়-ব্যয়, বেতন ও পে-স্লিপ, বাজেট এবং ক্যাশ-ব্যাংক হিসাব।
- পরীক্ষা ও ফলাফল: পরীক্ষার রুটিন, নম্বর এন্ট্রি, রিপোর্ট কার্ড, টেবুলেশন শীট, সিট প্ল্যান ও পরীক্ষার ডিউটি।
- প্রশ্নব্যাংক ও প্রশ্নপত্র: বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্নব্যাংক থেকে সেট A/B প্রশ্নপত্র তৈরি।
- শিক্ষক ও কর্মী: শিক্ষক-কর্মী ব্যবস্থাপনা, পাঠ পরিকল্পনা, বিকল্প শিক্ষক, কাজের চাপ ও মূল্যায়ন।
- সুবিধাদি: লাইব্রেরি, পরিবহন, হোস্টেল, ক্যান্টিন, ইনভেন্টরি ও স্টোর/POS।
- যোগাযোগ: নোটিশ, এসএমএস/বার্তা, অভিভাবক পোর্টাল, মিটিং ও ফিডব্যাক।
- নিয়ন্ত্রণ ও নিরাপত্তা: অ্যাডমিন PIN লক, শিক্ষক ও অভিভাবকের আলাদা ভূমিকা, অনুমতি নিয়ন্ত্রণ, অডিট লগ ও রিসাইকেল বিন।
- নিরাপদ তথ্য সংরক্ষণ: ক্লাউড সিঙ্ক, ব্যাকআপ ও পুনরুদ্ধার এবং একাধিক শাখা পরিচালনা।
উদ্দেশ্য: বিদ্যালয়ের প্রশাসনিক কাজকে সহজ, নির্ভুল ও স্বচ্ছ করা এবং শিক্ষক-প্রতিষ্ঠানের মূল্যবান সময় বাঁচানো।
অ্যাপ নির্মাতা
Version 17
প্রস্তুতকারক (Prepared By)
মোঃ নাঈমুর রহমান রতন মন্ডল
MD. NYMUR RAHMAN RATON MONDOL
Agriculturist
শিক্ষাগত যোগ্যতাM.Sc (First Class), B.Sc (First Class)
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (HSTU)
সহকারী শিক্ষক (কৃষি)লালমাই উচ্চ বিদ্যালয়
কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা
প্রাক্তন শিক্ষার্থীদিনাজপুর জিলা স্কুল
প্রাক্তন প্রভাষক (কৃষি)ছোটতুলাগাঁও মহিলা কলেজ, বড়ুরা, কুমিল্লা (২০২০–২০২৫)
বি.এড (২য় সেমিস্টার চলমান)কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজ, কোটবাড়ী, কুমিল্লা
শিক্ষকতার পাশাপাশি তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজকে সহজ করাই তাঁর লক্ষ্য। শ্রেণিকক্ষ ও প্রশাসনিক কাজের বাস্তব চাহিদা থেকেই এই অ্যাপগুলোর জন্ম। এগুলো তিনি নিজে পরিকল্পনা ও তৈরি করেছেন।
তিনি Wisdom Seeker Institute (WSI)-এরও নির্মাতা — এসএসসি ও এইচএসসি স্তরের শিক্ষার্থীদের জন্য মানসম্মত লেকচার ম্যাটেরিয়াল ও শিক্ষায় প্রযুক্তি ব্যবহারের ভিডিও তৈরি করেন।
যোগাযোগ
ইউটিউব চ্যানেল
ফেসবুক